সকাল বা বিকেল, নাস্তায় থাকুক প্রোটিনে ভরপুর ডিম-সবজি ওমলেট

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ২৮ মার্চ ২০২৬
বিকেলে হালকা ক্ষুধায় কী খাবে বুঝতে না পেরে ভাজা-পোড়ার দিকে মন যায় অনেকের। ছবি/সংগৃহীত

সকালের ব্যস্ততায় অনেকেই ঠিকমতো পুষ্টিকর নাস্তা করতে পারেন না। আবার বিকেলে হালকা ক্ষুধায় কী খাবে বুঝতে না পেরে ভাজা-পোড়ার দিকে মন যায় অনেকের।

তাই এমন একটি নাস্তা দরকার, যা দ্রুত তৈরি হবে আবার পুষ্টিগুণেও ভরপুর। ডিম এমন একটি খাবার, যা সহজেই রান্না করা যায় এবং শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন জোগায়। এর সঙ্গে কিছু সবজি যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনি পুষ্টিগুণও বেড়ে যায়।

উপকরণ

১. ডিম ২টি
২. পিঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩. টমেটো কুচি ২ টেবিল চামচ
৪. গাজর কুচি ২ টেবিল চামচ
৫. কাঁচামরিচ কুচি ১-২টি
৬. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৭. লবণ স্বাদমতো
৮. গোলমরিচ গুঁড়া সামান্য
৯. তেল বা মাখন ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

একটি বাটিতে ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এতে পিঁয়াজ, টমেটো, গাজর, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। স্বাদমতো লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়া যোগ করুন। এবার প্যানে তেল বা মাখন গরম করে ডিমের মিশ্রণ ঢেলে দিন।

মাঝারি আঁচে এক পাশ সেদ্ধ হলে উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিন। দুই পাশ ভালোভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন। সুস্বাদু এই নাস্তা চাইলে টোস্ট বা পাউরুটির সঙ্গে খেতে পারেন।

এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।