সোশ্যাল মিডিয়া

যুদ্ধবিরতিতে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ও প্রতিক্রিয়া প্রকাশ করছেন নেটিজেনরা। ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর থেকেই ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করছেন ব্যবহারকারীরা।

গোলাম মাওলা রনি লিখেছেন, ‘বীর ইরানি জাতির প্রতি কৃতজ্ঞতা! আপনারা বিশ্বের সাহসী মানুষের প্রেরণা! কাপুরুষদের জম! দুনিয়ায় মহান রবের খলিফা।’

জব্বার আল নাঈম লিখেছেন, ‘ট্রাম্পের হাতে যুদ্ধবিরতি ছাড়া ভালো কোনো বিকল্প ছিল না! কারণ অলরেডি তার আধিপত্য ভেঙে পড়েছে।’

রাইসুল ইসলাম লিখেছেন, ‘যুদ্ধ বন্ধ হলেও আমাদের দেশে যুদ্ধ চলমান! মোটামুটি আধা-কিলোমিটার সিরিয়াল পড়ে আছে।’

আরও পড়ুনখাবারের বিলের সাথে এবার ক্রাইসিস চার্জ 

মানিক মুনতাছির লিখেছেন, ‘যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে ইসরাইলের হামলা। আসলে এটাই ইসরাইল ও আমেরিকানদের চরিত্র।’

রুবেল রানা লিখেছেন, ‘হে আল্লাহ! যুদ্ধের ভয়াবহতা থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করুন। বারুদের গন্ধ নয়, চারদিকে ছড়িয়ে পড়ুক শান্তির সুবাতাস। পৃথিবীকে শান্তিময় করে দিন।’

অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি লিখেছেন, ‘ইরানের কাছে একসঙ্গে তিন দেশ পরাজয় বরণ করেছে: আমেরিকা, ইসরাইল ও সৌদি আবর। দালালি নয়, সাহস নিয়ে রুখে দাঁড়াতে হয়; বিশ্বকে শিখিয়েছো ইরান।’

এসইউ