হবিগঞ্জের বানিয়াংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ ঘটনা ঘটে।
তারা হচ্ছে, মাইজের মহল্লার বাসিন্দা লিটন মিয়ার ৬ বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার এবং ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।
স্থানীয়রা জানায়, সাদিয়া ও জুবায়েল বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম