অতীতের ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতি পেছনে ফেলে আবারও বড় ধরনের আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠকের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইসলামাবাদের বিলাসবহুল সেরেনা হোটেল। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই হোটেলেই বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক চলছে।
২০০৮ সালে ইসলামাবাদের অদূরে ম্যারিয়ট হোটেলে ভয়াবহ সশস্ত্র হামলার পর থেকে এই অঞ্চলের বড় হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সেই আশঙ্কাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমানে সেরেনা হোটেলটিকেই ‘হাই-স্টেক’ আলোচনার জন্য বেছে নেওয়া হয়েছে।
সেরেনা হোটেলই কেন?সাবেক পুলিশ প্রধান এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সেরেনা হোটেলের নান্দনিক স্থাপত্য আর সবুজ মনোরম পরিবেশের আড়ালে রয়েছে অত্যন্ত আধুনিক ও সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা। এর বেশকিছু কৌশলগত সুবিধা রয়েছে।
Inside the media hub in Islamabad, where reporters from around the world are gathered to cover the historic Iran-US talks. pic.twitter.com/2B0wTtUSsg
Media Facilitation Center established at Jinnah Convention Center by @MoIB_Official for Foreign Journalists coming to cover #IslamabadTalks All arrangements in place to facilities foreign and local journalists in the best way possible We will be looking after them well pic.twitter.com/INkzlKu417
— Attaullah Tarar (@TararAttaullah) April 11, 2026সাবেক পুলিশ প্রধান কালিম ইমাম জানান, হোটেলটিতে বহুস্তরবিশিষ্ট কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ও অত্যন্ত শক্তিশালী, যা এ ধরনের উচ্চঝুঁকির বৈঠকের জন্য এটিকে একটি নিরাপদ ভেন্যুতে পরিণত করেছে।
সূত্র: আল-জাজিরাকেএএ/