ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় ডিএসসিসির নগর ভবনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ডিএসসিসি জনসংযোগ বিভাগ সূত্র জানায়, ডিএসসিসিতে চার লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। ডিএসসিসিতে স্থায়ী কেন্দ্র ৯০টি, অস্থায়ী কেন্দ্র ৪৫০টি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সব শিশুকে এ টিকা দেওয়া হবে। ডিএসসিসিতে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এমএমএ/এসএনআর