খেলাধুলা

নিউজিল্যান্ডের তিনজন এসেছেন আজ, বাকিরা আসবেন কখন?

 

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ জনের বহর নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। গতকাল (রোববার দিবাগত) রাত ১টায় দলটির সিকিউরিটি ম্যানেজার মালয়েশিয়ার একটি এয়ারলাইনসে ঢাকায় পৌঁছান।

এছাড়া আজ সকালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে এসেছেন ৩ জন। তারা নিউজিল্যান্ড 'এ' দলের হয়ে লঙ্কান 'এ' দলের বিপক্ষে খেলছিলেন।

আর আজ রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঢাকায় অবতরন করবে মূল বহরকে বহনকারী সিঙ্গাপুরের একটি এয়ারলাইনস। যে দলে খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্টসহ আছেন ২২ জন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ১৭ এপ্রিল। ১৯ তারিখ একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামে গড়াবে ২৩ এপ্রিল ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। একই মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২৭ ও ২৯ এপ্রিল। দুই দলের শেষ টি-টোয়েন্টি হবে ২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এসকেডি/এআরবি/এমএমআর