দেশজুড়ে

টেম্পুর ধাক্কায় প্রাণ গেল শিশুর

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় টেম্পুর ধাক্কায় অজ্ঞাত (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে চাপা দিয়ে টেম্পু ফেলে চালক পালিয়ে গেছে। সোমবার রাত ৮টার দিকে ফতুল্লার সস্তাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ জনতা রাস্তায় অবরোধ করে বিক্ষোভ  করছে।    ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে রাস্তা পারাপারের সময় নাম্বরবিহীন পুরানো একটি টেম্পু এক শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে চাপা দিয়ে টেম্পু ফেলে চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে টেম্পু ও মরদেহটি উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাব শিশুটির পরিচয় জানা যায়নি। শাহাদাত হোসেন/এআরএ/এবিএস