বিরূপ আবহাওয়ায় আম চাষীরা উদ্বিগ্ন
বিরূপ আবহাওয়া, কালবৈশাখী ও শিলা বৃষ্টিতে কাঁচা আম ঝরেপড়ায় আমচাষীরা বেশ উদ্বিগ্ন। আম চাষীরা বলছেন- পাকার আগেই অনেক কাঁচা আম ঝরেপড়ায় উৎপাদন কম হবে।
ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন জানান, খারাপ আবহাওয়ার কারণে আমের উৎপাদন কিছুটা কম হতে পারে। কারণ এ অঞ্চলের সব জায়গায়ই খারাপ আবহাওয়ার প্রভাব পড়েনি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাষী নূরুল ইসলাম জানান, এ বছর তাদের এলাকার ৭০ ভাগ কাঁচা আম পাকার আগেই পড়ে গেছে। এজন্য উৎপাদন সন্তোষজনক হবে না।
তিনি আরো জানান, গাছের পাতায় এক ধরনের রোগ যা আমের ক্ষতি করে। বৃষ্টিতে এ রোগ দূর হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির তারতম্য হচ্ছে। উৎপাদন হ্রাসের এটাও একটি কারণ।
চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় ৪৫ হাজার হেক্টর জমিতে প্রতিবছর গড়ে প্রায় পাঁচ লাখ টন আম উৎপাদিত হয়। এবার বিরূপ আবহাওয়া কারণে কাঁচা আম ঝরেপড়ায় বেশ উদ্বিগ্ন আমচাষীরা। -বাসস
আরএস/আরআই