জাতীয়

মোহাম্মদপুরে দিনভর অভিযানে গ্রেফতার ১২

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৫ মার্চ) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (৪ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সজিব (২০), ইমরান (১৯), বিজয় (২০), নাদিম (২০), আহাদ (২২), রবিউল (২১), হৃদয় (১৯), সোহান (২৪), সাগর (১৯), আবদুল হাকিম (২২), মোরসালিন (২৪), মনির হোসেন (১৯)।

গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/এএসএম