কুমিল্লার বরুড়ায় পুকুর থেকে ইভা ও তানজিনা নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আদ্রা ইউনিয়নের মাঞ্জু গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার মাঞ্জুর গ্রামের ইসমাইলের মেয়ে ইভা (৭) ও আবুল খায়েরের মেয়ে তানজিনা (৬) আম কুঁড়াতে গিয়ে নিঁখোজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। এরপর দুপুরে বাড়ির পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে। সন্ধ্যায় বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। কামাল উদ্দিন/এআরএ/পিআর