আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র দখল, এজেন্ট মারধর ও নৌকা প্রতীকে অবাধে সিল মারার অভিযোগে কুমিল্লার হোমনা উপজেলার ৩টি ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন।ভোট বর্জনকারী চেয়ারম্যানরা হলেন- মাথাভাঙ্গা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম, চান্দ্রের চর ইউনিয়নের মাওলানা আবদুল কুদ্দুস ও ভাষানিয়া ইউনিয়নের আবু নাছের ওয়াহেদ সম্পদ।শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা বলেন, সকাল থেকেই নৌকা সমর্থিত ক্যাডাররা কেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সিল করে। এ সময় পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিএনপির এজেন্ট ও কর্মী সমর্থকদের সহায়তায় এগিয়ে আসেনি। কামাল উদ্দিন/এসএস/আরআইপি