ক্যাম্পাস

ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক, সম্পাদক রাফি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ বর্ষের জন্য সভাপতি পদে মনোনীত হয়েছেন ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশিক খান এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান রাফি।

শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমর সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

একই সঙ্গে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

নব মনোনীত সভাপতি আগে ঢাবি শাখার যথাক্রমে দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নব নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আশিক খান বলেন, এই ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম। এখানে আমাকে সর্বোচ্চ দায়িত্ব দেওয়ায় সংগঠনের প্রতি কৃতজ্ঞ।

সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি বলেন, এই দায়িত্ব আমার একার নয়, এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল তরুণ লেখকের সম্মিলিত স্বপ্ন ও সম্ভাবনার প্রতিনিধি। তরুণদের লেখনীর ভেতর দিয়ে সমাজ, রাষ্ট্র ও মানবিকতা নিয়ে নতুন ভাবনা ছড়িয়ে দিতেই আমরা কাজ করবো ইনশা আল্লাহ্।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি। সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এফএআর/এমআইএইচএস/এমএস