দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গিবাদ প্রতিরোধে যশোরের শার্শায় মুক্তিযোদ্ধা সংসদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাহী পরিষদের সদস্য ও শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জেল হোসেন বাবলুর নেতৃত্বে রোববার বিকেলে যশোর-বেনাপোল প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফার হোসেন, ডেপুটি কমান্ডার নাসির উদ্দীন, দ্বীনু আহম্মেদ, শাহ আলমসহ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।মো. জামাল হোসেন/এসকেডি