দেশজুড়ে

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৩

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে বাসের সুপারভাইজার সোহাগের পরিচয় নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের আলেখারচর এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই বাস যাত্রী ও সুপারভাইজার সোহাগ (৪০) নিহত হয়।ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রাতভর বৃষ্টিতে রাস্তা অনেকটা পিচ্ছিল ছিল। তাই ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।সকাল পৌনে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইওয়ে পুলিশ নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার সোহাগের পরিচয় নিশ্চিত করেছে। তিন জনের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। কামাল উদ্দিন/এআরএ/পিআর