কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজির চালকসহ আরো তিনজন। কুমিল্লা-নোয়াখালী সড়কের সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার সংলগ্ন এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমান উল্লাহ লাকসাম উপজেলার শিকারীপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহীম খলিল।কামাল উদ্দিন/এআরএ/এবিএস