গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগরে বন্দি নাগরিক ঐকের আহ্বায়ক রাজনৈতিক ব্যক্তিত্ব ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার স্ত্রী-ভাইয়েরা স্বাক্ষাৎ করেছেন। শুক্রবার সকালে তারা কাশিমপুর কেন্দ্রীয় কারাগর-২ এ তার সঙ্গে স্বাক্ষাৎ করেন।কাশিমপুর কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে তার স্ত্রী মেহের নিগার ও ভাই দিদার আহমেদ স্বাক্ষাৎ করেছেন। তারা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মান্নার সঙ্গে কথা বলেন।আমিনুল ইসলাম/এমএএস/এমএস