দেশজুড়ে

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে বাসচাপায় আল-মামুন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-মামুন ময়মনসিংহের গৌরিপুর থানা রামগোপালপুর এলাকার তারা মিয়ার ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্রশক (এসআই) নান্নু মিয়া জানান, শনিবার বেলা ১টার দিকে আল-মামুন বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে।            আমিনুল ইসলাম/এফএ/আরআইপি