দেশজুড়ে

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ৩ নারী নিহত

গাজীপুরে ট্রাকের ধাক্কায় লেগুনার তিন নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।শনিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার নামক স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।  মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি রাস্তার পাশে উল্টে গিয়ে তিন নারী যাত্রী নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্তত ৬ যাত্রী আহত হন।আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি/এমএফ