দেশজুড়ে

গাজীপুরে দুইটি পোশাক কারখানাকে জরিমানা

পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের দুটি পোশাক কারখানাকে তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার সোমবার এই জরিমানা আদায় করেন। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মোজাহিদুর রহমান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের মোগরখাল এলাকার বোরাক ওয়াশিং প্ল্যান্ট ও গাজীপুর সদর উপজেলার ডগরী এলাকার রেনেটা লিমিটেড কারখানার বর্জ্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে বিশ্লেষণ ও পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে, বর্জ্যদূষণ গ্রহণযোগ্য মাত্রাবহির্ভূত পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে কারখানা মালিক ও প্রতিনিধিদের পরিবেশ অধিদফতরের সদর দফতরে ডেকে যথাক্রমে তিন লাখ ৬৯ হাজার ১২০ টাকা এবং ১০ হাজার ৮৮০ টাকা জরিমানা করা হয়।                আমিনুল ইসলাম/এআরএ/এবিএস