দেশজুড়ে

ফতুল্লায় ৬ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ আটক ছয় মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।  দণ্ডপ্রাপ্তরা হলেন- ফতুল্লার শীষমহলের মৃত মকবুল হোসেনের ছেলে তোফাজ্জল হোসেন মনিরকে (৩৫) এক মাস, পঞ্চবটি গুলশান রোডের মৃত হিরা ঘোষের ছেলে রামা ঘোষকে (৩৪) ছয় মাস, ধর্মগঞ্জ পাকাপুলের মৃত আব্দুল মোতালেবের ছেলে দেলোয়ারকে (৩২) এক মাস, মধ্য ধর্মগঞ্জের মহিউদ্দিন ভূঁইয়ার ছেলে মাসুম ভূঁইয়াকে (৩৬) ৭ দিন, ধর্মগঞ্জ পাকাপুলের যতীন্দ্র কুমারের ছেলে প্রদীপ কুমারকে (৩২) ৭ দিন ও একই এলাকার রাজ্জাকের ছেলে সাজু মিয়াকে (৩০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। ফতুল্লা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ জানান, রোববার রাতে শীষমহল এলাকায় অভিযান চালিয়ে ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার বিকেলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস