দেশজুড়ে

গাজীপুরে লেগুনা চাপায় নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুরে লেগুনা চাপায় ইসমত আরা (৩০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমত আরা রংপুরের বান্ধাখড়া থানার কুনকুন্ড গ্রামের মো: হাসানের স্ত্রী। তিনি ইটাহাটা এলাকায় ভাড়া থেকে স্থানীয় কোস্ট টু কোস্ট পোশাক কারখানায় চাকরি করতেন।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, দুপুরের খাবার খেয়ে ইসমত আরা মোটরসাইকেলে করে কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুপুর সোয়া দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলে থেকে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা একটি লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর