মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির চাচা ও আওয়ামী লীগ নেতা মো. শাহাব উদ্দিন আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন দরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ময়েজউদ্দিন আহমেদের ছোট ভাই। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আজ বাদ জোহর ঢাকার শান্তিনগর এলাকার কনকর্ড টাওয়ারে মরহুমের প্রথম নামাজে জানাজা শেষে বিকেল ৩টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং বিকাল ৫টায় মরহুমের নিজ গ্রাম নোয়াপাড়ায় তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ শায়িত করা হবে।তার মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান ও প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্থানীয় দলীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুর রহমান আরমান/এফএ/এমএস/এমএফ