গাজীপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, সকালে নবীনগর থেকে চন্দ্রাগামী পলাশ পরিবহনের যাত্রীবাহী একটি বাস জিরানী এলাকায় চন্দ্রা নবীনগর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ খাদে যায়। এতে বাসের ১০ জন যাত্রী আহত হন। বাসটি উদ্ধারের কাজ চলছে। বাসের নিচে কেউ চাপা পড়েছে কি না বাসটি উদ্ধারের পর তা জানা যাবে।আমিনুল ইসলাম/এফএ/পিআর