দেশজুড়ে

কালিয়াকৈরে বাসচাপায় নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বাসচাপায় সালেক মিয়া (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ এবং ওই বাসে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।সালেক মিয়া (৪০) নিশ্চিন্তপুর এলাকার সদর আলীর ছেলে। কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু দাউদ জানান, সালেক মিয়া মোটরসাইকেলযোগে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে গাজীপুরগামী যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-টাঙ্গইল মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাঙচুর করে এবং ঘাতক বাসে অগ্নিসংযোগ করে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নেভায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আধা ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।আমিনুল ইসলাম/এসএস/এমএস