একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।কাশিমপুর কারাগারের জেলার মো. নাশির আহমেদ জানান, দুপর ১২টার দিকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগার-২ এ স্থানান্তরিত হয়েছেন। এর আগে গত রমজান মাসে তাকে কাশিমপুরের এ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আমিনুল ইসলাম/এআরএ/এবিএস