দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ রেল স্টেশনের কাছে ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়নসিংহ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।ঢাকা থেকে রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধার করবে বলে জানা গেছে।আমিনুল ইসলাম/এসএস/আরআইপি