দেশজুড়ে

বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৭

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে দেশে ফেরার সময় শিশুসহ ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  আটকরা হলেন- খুলনার সোনাডাঙ্গা এলাকার আবু হানিফ (৩৫), মোহাম্মদ নয়ন (২৫) ও হারুন (৩০) এবং গোপালগঞ্জের প্রদীপ কুমার (৩০), প্রতিভা (৩০), পুস্প রানী (২৬) ও আশা (৭)।বিজিবির বেনাপোল কোম্পানি কমান্ডার আব্দুল্লাহিল ওয়াফি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা এক শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ করেছে। আটকদের যশোর আদালতে পাঠানো হয়েছে।জামাল হোসেন/এসএস/আরআইপি