দেশজুড়ে

শার্শা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মুলনীতি’ শীর্ষক স্লোগান দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচি ও বিএনপি জামাতের নৈরাজ্য এবং জঙ্গি হামলা দমনে করণীয় সম্পর্কে এই বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ওই বর্ধিত সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আহসানউল্লাহ মাস্টার, উপজেলা দফতর সম্পাদক আজিবর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মফিজুর রহমান, নাসির উদ্দিন, যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দফতর সম্পাদক আরিফুর রহমান আরিফ, রেজাউদ্দিন আশু, আসাদুজ্জামান আশু প্রমুখ।জামাল হোসেন/এআরএ/এবিএস