দেশজুড়ে

বেনাপোলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

অবহেলিত মুক্তিযোদ্ধাদের কল্যাণে ও উন্নয়নের ধারাবাহিকতায় যশোরের বেনাপোলে মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স নির্মাণ হতে যাচ্ছে। পৌর সভার রেলস্টেশন এলাকায় দুই কোটি ১৭লাখ টাকা ব্যয়ে একাধিক সুযোগ সুবিধা সম্বলিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বেনাপোল রেলস্টেশনে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রাজেক আহম্মেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগামী দেড় বছরের মধ্যে এ কমপ্লেক্সটি নির্মাণ সম্পন্ন হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব আব্দুল হান্নান শাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, যশোর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, শার্শা উপজেলা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল কমান্ডার শাহ আলম প্রমুখ।এ সময় শার্শার ১১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।মো. জামাল হোসেন/এএম/আরআইপি