যশোর সদর উপজেলার লেবুতলায় ইউনিয়নে এক হাজার নিমগাছের চারা রোপন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘ। সোমবার দুপুরে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নিমগাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। ইউপি চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন হোসেন, ওয়াজীর আলী, ইউপি সদস্য মোহন ঘোষ প্রমুখ। মিলন রহমান/এএম/পিআর