দেশজুড়ে

নারায়ণগঞ্জে ৮ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে পণ্যসহ ট্রাক ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা ২টি ট্রাক, ৭৯ ড্রাম ভোজ্য তেল, ২২টি খালি ড্রাম ও ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি ও কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়।বুধবার সকালে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এসব তথ্য জানান।গ্রেফতাররা হলেন, মো. আরিফ হোসেন ওরফে কামাল (২৭),  সামাদ (৪০), বেলায়েত হোসেন ওরফে বিল্লাহ (৫৫), নিজাম উদ্দিন ওরফে সোহেল (৩২), আব্দুল বাতেন (৬০), মো. ফারুক (৪০), হাওলাদার (৫৫) ও মো. সাখাওয়াত হোসেন মিলন (৩৩)।নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গত ২০ সেপ্টেম্বর রাতে রূপগঞ্জে ৬০ ড্রাম ও ২৩ সেপ্টেম্বর রাতে সোনারগাঁওয়ে ৪৫ ড্রাম ভোজ্য তেল ভর্তি দুটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী ও যাত্রাবাড়ি এলাকা থেকে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।শাহাদাত হোসেন/এফএ/এমএস