নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার চৌধুরীর এই দণ্ডাদেশ।দণ্ডপ্রাপ্তরা হলেন, সোহেল সিকাদার (২৫) নারায়ণগঞ্জ শহরের কালিবাজার এলাকার নান্নু সিকদারের ছেলে আর রুবেল (২৬) ফতুল্লা থানার চানমারী এলাকার ভাড়াটিয়া আবদুল কালামের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আকতার জানান, র্যাব-১১ বাহিনীর ডিএডি আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সোহেল সিকদারকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাস আর রুবেলকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শাহাদাত হোসেন/এআরএ/পিআর