কক্সবাজারের পেকুয়ায় মোক্তার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের দরগা মোড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের ভাই দেলোয়ার হোসেন বলেন, আমার ভাই মোক্তার তার পাওনা টাকা চাইতে ভায়রা বাদশার বাড়ি গেলে তাকে বেদম প্রহারে গুরুতর আহত করা হয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।এরপর সোমবার বেলা দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত একই উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দিয়া এলাকার ছমি উল্লাহর ছেলে বাদশাকে (৩৫) আটক করে।পেকুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি