দেশজুড়ে

জাহাজ থেকে গম খালাসের সময় নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাজ থেকে গমের বস্তা খালাসের সময় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পড়ে রবিউল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রবিউল সিরাজগঞ্জের চৌহালী থানার গর্জাল এলাকার জালাল শিকদারের ছেলে। বুধবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পাশে কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, জাহাজ থেকে গমের বস্তা খালাসের সময় পা পিছলে সিঁড়ি থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যায় শ্রমিক রবিউল। পরে তার সহ-কর্মীরা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হোসেন চিশতী সিপলু/এআরএ/আরআইপি