নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে দুই সহযোগীসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মুসলিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো, কাশিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রহমত উল্লাহর ছেলে রনি (২৫) ও ভোলাইল এলাকার আইনুল হকের ছেলে পাভেল (২২)। আর মাদক ব্যবসায়ী মুসলিম পশ্চিম দেওভোগ ভোলাইল এলাকার মৃত সাত্তারের ছেলে।বুধবার সকালে ফতুল্লার ভোলাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, মুসলিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মাদকের বড় চালানসহ তার আরো সহযোগীদের গ্রেফতার করা হবে।শাহাদত হোসেন/এআরএ/এবিএস