দেশজুড়ে

গাজীপুরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার : আটক ৩

গাজীপুরে নিখোঁজের সাতদিন পর মনিরুজ্জামান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার এবং তিন ঘাতককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার নিজ কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান।আটকরা হলেন, গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল পূর্বপাড়া এলাকার ফটিক বর্মনের ছেলে লিটন চন্দ্র বর্মন (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার চকবড়হর নুতনবাজার এলাকার অতুল বাবুর ছেলে প্রদীপ বাবু (১৯) এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার নয়ন বর্মনের ছেলে প্রদীপ বর্মন।পুলিশ সুপার জানান, কুমিল্লার লাকসামের হাসানুজ্জামানের ছেলে মনিরুজামান (৪৩) গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকায় ভাড়া থেকে ওই রিসোর্টে খাবার ও স্টেশনারি মালামাল সরবরাহের কাজ করতেন। গত ৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে তার ভাই কাওসার আহম্মেদের আবেদনের প্রেক্ষিতে নিখোঁজ মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার ওই তিন জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জাবানবন্দি অনুযায়ি পিঙ্গাইল এলাকার ওই রিসোর্টের পাশের গজারী বন থেকে মনিরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। ব্যবহৃত মোবাইল ফোন ছাড়াও পুলিশ মনিরুজ্জামানের বাইসাইকেলটি উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।আমিনুল ইসলাম/এফএ/এমএস