দেশজুড়ে

শীতলক্ষ্যা নদীতে ডুবে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার শীতলক্ষ্যা নদীতে ডুবে ফাতেমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। ফাতেমা বেগম ওই এলাকার মৃত রকমত আলীর মেয়ে। রূপগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ জানান, সকাল সোয়া ৮টার দিকে গোসল করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে ডুবে যায় ফাতেমা আক্তার। প্রায় এক ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ফাতেমা আক্তারের মরদেহ উদ্ধার করেন। মীর আব্দুল আলীম/এসএস/পিআর