নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে ইব্রাহিম টেক্সটাইল মিলের বুধবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে সোহেল ও মাসুম নামের দুই শ্রমিক আহত হয়েছেন।সন্ধ্যা ৭টার দিকে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌনে ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পরিদর্শক নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ইব্রাহিম টেক্সটাইল মিলে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টা চেষ্টা করে রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে মিলের বিভিন্ন পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিকপক্ষের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে মালিকপক্ষ দাবি করেছে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার মালিকপক্ষ তাদের মেকানিক্যাল প্রকৌশলীর মাধ্যমে মেশিনগুলো পরীক্ষা করার পরে ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারবেন। হোসেন চিশতী সিপলু/এএম/এবিএস