দেশজুড়ে

নারায়ণগঞ্জে ১ লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের আওতাভুক্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। পরে বৃহস্পতিবার এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড স্টেশন পাগলা স্টেশনের কমান্ডার লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, তাদের টিম লিডার পেটি অফিসার এম আর জামান এবং পেটি অফিসার লুৎফর রহমানের নেতৃত্বে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশেষ অপারেশন দল মুন্সিগঞ্জ, গজারিয়া এবং মেঘনা মোহনা এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ১ লাখ ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এই জালের মূল্য ৩৬ লাখ ৭৫ হাজার টাকা। বৃহস্পতিবার জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সামসুন নাহারের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লে. কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষা, নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারবদ্ধ।মো. শাহাদাত হোসেন/এএম/পিআর