দেশজুড়ে

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় নারী শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম ইশরাত জাহান (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সেলিম মিয়ার স্ত্রী এবং স্থানীয় দ্যা ওয়েলট্রেক্স লিমিটেডের শ্রমিক।বুধবার বিকেলে শ্রীপুরের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা প্রায় আধঘন্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ইশরাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার কারখানার শ্রমিক ও স্থানীয়রা ওই মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যাানবাহন চলাচল শুরু হয়।মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শ্রমিকরা ১৫-২০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যানবাহন চলাচল শুরু হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে।মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি