ক্যাম্পাস

১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তির ফল প্রকাশ মঙ্গলবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা (০১ নভেম্বর মঙ্গলবার) প্রকাশ করা হচ্ছে। এই ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no) লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে। রাত ৯টার পর ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে।এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।১ম বর্ষ (অনার্স) পরীক্ষা মঙ্গলবার শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষা সারা দেশে মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর ১টায় শুরু হচ্ছে। প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে ৬৯৩ কলেজের ৩০টি বিষয়ে মোট ৩ লাখ ৪০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ২৩৬ টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো কোন প্রকার বিলম্ব ছাড়াই ২০১৬ সালের পরীক্ষা ২০১৬ সালেই অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছেন। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি