মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। শনিবার দুপুরে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আনোয়ারুল করীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি মুজিবুর রহমান, আলহাজ মাওলানা হাবিবুর রহমান, আলহাজ মাওলানা হামিদুল ইসলাম, আলহাজ মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আবদুল হালিম, মুফতি সামছুর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা নাজির উদ্দীন ও হাফেজ মাওলানা আবদুল্লাহ।সমাবেশ থেকে মুসলমানদের ওপর পৈশাচিক নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ বন্ধে মিয়ানমার সরকারকে চাপ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি বিপদগ্রস্ত রোহিঙ্গা মুসলিমদের সীমান্ত আইন বলবৎ রেখে বাংলাদেশে ঢুকে জীবন বাঁচানোর সুযোগ করে দেওয়ারও দাবি জানান ইমামরা। মিলন রহমান/আরএআর/আরআইপি