জেলা পরিষদ নির্বাচনে কক্সবাজারে ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন প্রার্থী রয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাচাই শেষে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৭১ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০ জন প্রার্থীর মনোনয়ন টিকে যায়। এর মধ্যে ১১ ডিসেম্বর রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যহার করেন। তার মধ্যে সাধারণ সদস্য পদে ৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ জন।মনোনয়ন প্রত্যাহার করে নেয়া সাধারণ সদস্যরা হলেন, ৫ নং ওয়ার্ডে জিয়া উদ্দিন চৌধুরী, ৩ নং ওয়ার্ডে মোস্তফা আনোয়ার, ৬ নং ওয়ার্ডে আক্তার আহমদ, ১৩ নং ওয়ার্ডে আব্দুর রহিম ও রাহামত উল্লাহ, ১৫ নং ওয়ার্ড জহির হোসেন, ১৪ নং ওয়ার্ডে খুরশিদা বেগম, ৫ নং ওয়ার্ডে ফিরোজ আহমদ চৌধুরী। সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থীরা হলেন, ৫ নং ওয়ার্ডে সানজিদা বেগম, ২ নং ওয়ার্ডে মর্জিনা বেগম, ৫নং ওয়ার্ডে আশরাফুন নেছা রিপা ও ২ নং ওয়ার্ডে জাহানারা পারভিন।জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বর্তমানে প্রতিদ্বদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রার্থী। আগামীকাল (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হবে। সায়ীদ আলমগীর/এএম/পিআর