দেশজুড়ে

মনিরামপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

যশোরের মনিরামপুরের বিজয়রামপুর গ্রামে হরিহর নদীর বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে বাবলু মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, উপজেলার বিজয়রামপুর গ্রামে হরিহর নদীর বালি উত্তোলনকে কেন্দ্র করে দুপুরে আয়ুব হোসেন ও জাকির হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আয়ুব গ্রুপের মিনারুল (২৮) ও বাবলু (৩৫) এবং জাকির (৩২) গ্রুপের হায়দার (৩৫) আহত হন। আহত জাকির ও বাবলুকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে বাবলু মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, হরিহর নদী থেকে বালি উত্তোলনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাবলু ও তার লোকজন বালি উত্তোলন করতে গেলে জাকিরসহ তার লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের লোকজনই আহত হয়েছেন। আহতদের মধ্যে বাবলু মারা গেছে।মিলন রহমান/এআরএ/পিআর