যশোরে হিজবুত তাহরীরের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতাউর রহমানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। বুধবার দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় অভিযানে তাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য আতাউর রহমান অভয়নগর উপজেলার বনগ্রাম গ্রামের ইয়াকুব আলীর ছেলে। বুধবার রাতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টার দিকে র্যাব-৬, যশোর ক্যাম্পের এএসপি মো. খোদাদাদ হোসেনের অভয়নগর থানাধীন নওয়াপাড়া ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য আতাউর রহমানকে গ্রেফতার করা হয়।আতাউর যশোর কোতোয়ালি থানার মামলা নং-১০৪/১৫, তারিখ-২১/০৯/১৫, ধারা-সন্ত্রাস নিরোধ আইন-২০০৯ এর সংশোধনী ২০১৩ এর ৬(১)(ক) (ঈ/৮/৯/১২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।গ্রেফতার আসামিকে অভয়নগর থানা পুলিশের নিকট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব। মিলন রহমান/এএম