জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বদিউল আলমের বাবা কক্সবাজারের রামুর বিশিষ্ট ব্যবসায়ী রত্নজনক শফিউল আলম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। শফিউল আলম রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার মৃত বদর মিয়ার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তার দ্বিতীয় ছেলে মোর্শেদ আলম পায়েল বিসিএস (নন ক্যাডার) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। রোববার বাদ মাগরিব রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সায়ীদ আলমগীর/এআরএ/জেআইএম