দেশজুড়ে

ভূঞাপুরে পেট্রলবোমাসহ আটক ৩

টাঙ্গাইলের ভূঞাপুর সিরাজকান্দি বাজারে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে একটি স্টিলের দোকান থেকে ২টি পেট্রলবোমা ও দোকানের মালিকসহ ৩জনকে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।আটকরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আল-আমিন (২৫), কালিহাতী উপজেলার বেড়িপটল গ্রামের শমসের আলীর ছেলে আব্দুল আলীম (১৭), একই উপজেলার দেওগাতী গ্রামের আমির হোসেনের ছেলে কুদ্দুছ (১৬)।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু‚পূর্ব ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি বাজারের একটি স্টিলের দোকানে অভিযান চালিয়ে ২টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। এ সময় ওই দোকান মালিক আল-আমিন, কর্মচারী কুদ্দুছ ও আব্দুল আলীমকে আটক করা হয়।এমজেড/আরআই