দেশজুড়ে

গাজীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বান (৭৫) ও তার মেয়ে স্বামী পরিত্যক্তা মাদিয়া বেগম (৫০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সকাল সাতটার দিকে সূর্যি বানের পুত্রবধু তাদের ডাকতে থাকেন। সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিলে দরজাটি খুলে যায়। পরে পুত্রবধূ শাশুড়ি ও ননদকে গুরুতর জখম অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। তিনি সূর্যি বানকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে এসে মেয়ে মাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, নিহতদের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।এসএইচএ/আরআইপি