গাজীপুরে বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে শিশুটির বয়স ৫ বছর, অপরজনের (পুরুষ) বয়স ৬০। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, দুপুরে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস সড়কের উল্টো পথে যাওয়ার সময় তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসএইচএ/এমএস