পর্যটন নগরী কক্সবাজারের সব ধরণের পর্যটন সংশ্লিষ্ট সেবাকে হাতের মুঠোয় আনতে ‘ওয়েবস অব কক্সবাজার’ নামে একটি অ্যাপস চালু করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সৈকতের লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে অ্যাপসটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও এটুআই প্রকল্পের পরিচালক কবির বিন আনোয়ার।‘ওয়েবস অব কক্সবাজার’ অ্যাপসটির মাধ্যমে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা সব ধরণের সেবা সম্পর্কিত তথ্য পাবেন। একই সঙ্গে কক্সবাজার পর্যটনগরীকে এখন দেশে কিংবা দেশের বাইরের যে কোনো পর্যটক মোবাইল অ্যাপসের মাধ্যমে জানতে পারবে। সকল তথ্য সম্বলিত এই অ্যাপসে পর্যটন সংশ্লিষ্ট তথ্য ছাড়াও হেল্পলাইনে মুহূর্তের মধ্যে সেবা পাবেন পর্যটকরা।জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিচ মানেজমেন্ট কমিটির সদস্য রেজাউল করিম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ারুল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম মজুমদার, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য লুৎফুন্নাহার বাপ্পি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।সায়ীদ আলমগীর/আরএআর/পিআর